‘নিরাপদ খাদ্যপণ্য সরবরাহে দেশের শীর্ষ প্রতিষ্ঠান হবে বসুন্ধরা গ্রুপ’ এমন প্রত্যাশা ও প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। ‘পার্টনারস অ্যাওয়ার্ড ২০১৮’ সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘নিরাপদ খাদ্যপণ্যের অভাবেই মানুষের যত রোগ হয়। তাই দেশের মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিতে বসুন্ধরা আরও বেশি পণ্য বাজারে নিয়ে আসবে। কারণ বসুন্ধরা পণ্যের মানে কোনো ছাড় দেয় না। তাই এই ব্র্যান্ডের পণ্যে দেশের মানুষের আস্থাও অনেক বেশি।’
বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতেও ভোক্তাদের সেই আস্থা, গ্রহণযোগ্যতা ও ভালোবাসায় সুস্বাস্থ্যের প্রত্যয়ে এগিয়ে চলা বসুন্ধরা আটা, ময়দা ও সুজি বিক্রি এবং জনপ্রিয়তায় দেশের শীর্ষস্থানে পৌঁছে গেছে।
এ উপলক্ষে গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২-এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান।
বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার-২-এ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কেটে উদযাপন হয় বসুন্ধরা আটা, ময়দা ও সুজির সারা দেশে বিক্রির শীর্ষে মাইলফলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপণনপ্রধান রেদোয়ানুর রহমান, ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা (চিফ হিউমান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), শওকত আকবর (চিফ অপারেটিং অফিসার, ব্যাংকিং, সেক্টর-এ), আবদুস শুকুর (হেড অব ডিভিশন, সাপ্লাই চেইন, সেক্টর-এ), বেলাল হোসেইন (হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ এবং বসুন্ধরা মাল্টি ফুড) প্রমুখ।