ঝিনাইদহে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক ১৫

ঝিনাইদহের মহেশপুরে উপজেলায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে নারী-পুরুষসহ ১৫জকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে ওই উপজেলার সেজিয়া গ্রামের মাঠ থেকে বাংলাদেশ বর্ডার গার্ড ৫৮ বিজিবি তাদের আটক করে।

আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার তাছেম হাওলাদারের ছেলে সাইদুর রহমান হাওলাদার, শাহিন হাওলাদারের স্ত্রী আধুরী বেগম, কাশেমের ছেলে হেমায়েত, খালেক শেখের ছেলে হাসান শেখ, চাঁন মিয়া হাওলাদারের ছেলে হাসান হাওলাদার, আব্দুল ওহাব আলী শিকদারের ছেলে আল আমিন, আল আমিন শিকদারের স্ত্রী ছালমা বেগম, খুলনার টুথপাড়া গ্রামের মিরাজের ছেলে শিপন, চুঙ্গারভাংঙ্গা গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নিরঞ্জন হালদারের কন্যা শিক্ত হালদার, শিক্ত হালদারের স্ত্রী জোতিকা হালদার, মাগুরা জেলার স্বপন বিশ্বাসের ছেলে মিরান বিশ্বাস, মানিকগঞ্জ জেলার রাসেলের স্ত্রী সুমি বেগম, স্বপন বিশ্বাসের ছেলে সৈকত বিশ্বাস।

মহেশপুর ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের মাঠের মধ্যে থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১১৮-আর হতে আনুমানিক ০৩ কি.মি. ভেতরে আটককৃত আসামিদেরকে অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমন করার অপরাধে তাদেরকে আটক করা হয়। আটককৃত সকলের  নামে মহেশপুর থানায় মামলা হয়েছে।