ত্রাণ বিতরণে অনিয়ম, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাল ইজারা প্রদান ও মাদক সেবনের অভিযোগে সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আরফিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। শামছুল আরফিন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমদ চৌধুরী মঙ্গলবার এ বিষয়ে লিখিত আদেশ জারি করেন।
গত ১৭ মে আয়োজিত একটি বিশেষ সভায় সোনাগাজী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আরেফিনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ১২ ইউপি সদস্য অনাস্থা আনেন ।
এ বিষয়ে জানতে ফেনীর জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামা ন বলেন, অভিযোগগুলো অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে তদন্তর পর তদন্ত রিপোর্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয় ।
ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মন্জুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চেয়ারম্যানের নানা অনিয়ম ও মেম্বারদের অনাস্থার ঘটনা সরেজমিন তদন্তে সত্যতা পাওয়ায় চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।