৩৭ খেলোয়াড় নিয়ে শনিবার শুরু অনূর্ধ্ব-২১ হকি ক্যাম্প

জুনিয়র এশিয়া কাপ উপলক্ষে ফের শুরু হচ্ছে অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প। শনিবার ৩৬জন খেলোয়াড়কে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ মামুনুর রশিদের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

করোনার কারণে পরিবর্তিত সূচিতে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ। এ বছর জুনে হওয়ার কথা ছিল এ আসর। যে উপলক্ষে ৩৬ খেলোয়াড় নিয়ে জোর প্রস্তুতিও নিচ্ছিল বাংলাদেশ দল। তবে করোনার কারণে তা স্থগিত করতে হয়েছিল।

১০ দলের এই আসর থেকে সেরা ৩টি দল জুনিয়ার বিশ্বকাপের টিকিট পাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের স্বত্ব কিনে রেখেছে বাংলাদেশ।

ক্যাম্পে ডাক পেলেন যারা-

বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, মেহেদি হাসান, আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি, শফিউল আলম, প্রিন্স লাল, মাহবুব হোসেন, নাঈম উদ্দিন, রাজু আহম্মেদ তপু, সারোয়ার মুর্শেদ শাওন, সোহানুর রহমান সবুজ, খালেদ মাহমুদ রাকিন, মেহরাব হাসান সামিন, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাহিয়ান শুভ, মেহেদী হাসান, নাজমুল হাসান মৃদুল, আরশাদ হোসেন, রাজিব দাশ, হৃদয় শেখ, সিহাব হোসেন, জাহিদ হোসেন, আশরাফুল আলম, ওবায়দুল হক জয়, মোহাম্মদ মহসিন, দেবাশীষ কুমার রায়, আলামিন মিয়া, সাকিব মাহমুদ অভি, ইয়াসিন আরাফাত, শোয়েব মল্লিক তনয়, মেহেদী হাসান, সাবাদুর রহমান মিঠু, রাকিবুল হাসান রকি, রকিবুল হাসান ও খলিলুর রহমান।