বাসা বা অফিসের বাইরে থাকলে স্মার্টফোন চার্জ করাটা বেশ মুশকিল। এ ক্ষেত্রে মুশকিল আসান হলো পাওয়ার ব্যাংক। পছন্দসই মডেলের পাওয়ার ব্যাংক কেনার আগে কিছু পরামর্শ
পাওয়ার ব্যাংক কিনুন প্রয়োজন অনুসারে। সারা দিনে একটি নাকি একাধিক স্মার্টফোন চার্জ করবেন এবং কতবার চার্জ করবেনÑ সেই অনুসারে পাওয়ার ব্যাংক পছন্দ করুন।
যে কোম্পানির কিংবা মডেলেরই পাওয়ার ব্যাংক কিনুন, তাতে একসঙ্গে অন্তত দুটি বা তার বেশি স্মার্টফোন চার্জ দেওয়ার সুযোগ রয়েছে কি না দেখে নিন।
পাওয়ার ব্যাকআপের বিষয়টি পুরোপুরি নির্ভর করে ভেতরে থাকা ব্যাটারির গুণগত মানের ওপর। তাই এমন পাওয়ার ব্যাংক কিনুন, যেটি আপনি সহজে পকেটে ঢুকিয়ে নিতে পারবেন।
ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে এমন পাওয়ার ব্যাংক কিনুন। এ ক্ষেত্রে দাম একটু বেশি হলেও দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে সেটি লাভজনক।
স্থানীয় কোনো কোম্পানির কিংবা কম দামের প্রলোভনে পাওয়ার ব্যাংক না কেনাই ভালো। চেষ্টা করুন, কোনো নামি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কেনার।
যে পাওয়ার ব্যাংকটি কিনছেন, সেটিতে লিথিয়াম-পলিমার ব্যাটারি রয়েছে কি না দেখে নিন।
কোন ধরনের কেবল দিয়ে আপনি চার্জ করছেন, সেটার ওপরও ইলেকট্রনিক গ্যাজেটটি চার্জ হতে কত সময় নেবে, তা নির্ভর করে। তাই পাওয়ার ব্যাংক কেনার সময়, যে চার্জিং কেবলটি কোম্পানি থেকে দেওয়া হয়েছে, সেটি দিয়েই পাওয়ার ব্যাংক চার্জ করুন। এতে দ্রুত ফুলচার্জ করতে পারবেন।