অনলাইনে প্রিমিয়ার ব্যাংকের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালা

প্রিমিয়ার ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের লার্নিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে ডিজিটাল প্ল্যাটফর্মে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) ও ট্রেইনি জুনিয়র অফিসার নিয়ে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এমটিও এবং ট্রেইনি জুনিয়র অফিসারদের স্বাগত জানান ব্যাংকের উপদেষ্টা মুহম্মদ আলী; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিমউদ্দৌলা, ছামি করিম, এসভিপি মাশুকুর রহমান, এফভিপি সাদিয়া মবিন হান্নান প্রমুুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি