দুর্গাপূজা উপলক্ষে স্টার গ্রাহকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন। এ উদ্যোগে জিপি স্টার গ্রাহকরা অনলাইন ও স্টোরে গিয়ে পোশাক-জুতা ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করবেন। পুরুষ ও শিশুদের পোশাক ও অন্যান্য অ্যাক্সেসরিজ ক্রয়ে মেনজ ক্লাব জিপি স্টার গ্রাহকদের দেবে ২০ শতাংশ মূল্যছাড়। অন্যদিকে কেজেড ইন্টারন্যাশনাল পোশাক ক্রয়ে দেবে ১০ শতাংশ মূল্যছাড়।
এ ছাড়া গ্রামীণফোনের অন্যান্য অংশীদারও জিপি স্টার গ্রাহকদের সব পণ্যে ছাড় সুবিধা দিচ্ছে। আদি থেকে জিপি স্টার গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। ভাইব্র্যান্ট ও বোলিং ফুটওয়্যার ১৫, মিরর লাইফস্টাইল ১২, লোটো ২০, জিওর্দানো ২২ এবং ওরিয়ন ফুটওয়্যার দেবে ১২ শতাংশ ছাড়।
জিপি স্টার গ্রাহকদের জীবনধারায় ভিন্ন মাত্রা যোগ করতে ও তাদের ব্যতিক্রমী সেবা দিতে বিভিন্ন খাতের একাধিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের জিপি স্টার সেকশনে অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি