ডিএসইর শেয়ারহোল্ডার কোম্পানি স্টার্লিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) পর্ষদের শেয়ারহোল্ডার পরিচালক মনোনীত হয়েছেন। ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকের একটি পদ শূন্য হওয়ায় কোম্পানিজ আইন ১৯৯৪ এর ৯১(১)(গ) এবং ডিএসই আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের আর্টিকেল ১৬৩ অনুযায়ী গতকাল ডিএসইর ৯৭০তম পর্ষদ সভায় তিনি ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে মনোনীত হন। কোম্পানিজ আইনের বিধান অনুযায়ী তিনি ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় অবসর নেবেন।
বর্তমানে সিদ্দিকুর রহমান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান। তিনি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি। বিজ্ঞপ্তি।