গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে উপজেলার দিগনগর ইউনিয়নের পদ্মকান্দা গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, রবিবার সকালে পদ্মকান্দা গ্রামের জলাশয়ে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্টি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ ধারণা করছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুম করার জন্য ফেলে রেখে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।