টানা চতুর্থবারের মতো ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন ২০২০-এর ‘অ্যাক্সেস টু ফিন্যান্স’ চ্যাম্পিয়ন হিসেবে ব্র্যাক ব্যাংকের নাম ঘোষণা করা হয়েছে। ৬-৮ অক্টোবর ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত ২০২০ অ্যালায়েন্স সামিটে এ ঘোষণা আসে। নারীদের অর্থনীতি চ্যাম্পিয়ন করার জন্য নিবেদিত ১৩৫ দেশের আর্থিক সংস্থাগুলোর শীর্ষস্থানীয় সদস্যদের নেটওয়ার্ক হলো ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর উইমেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ফরহাদ হোসেন বলেছেন, ‘ব্র্যাক ব্যাংকের টানা চতুর্থবারের মতো এ পুরস্কার জেতা সত্যিই গৌরব ও সম্মানের বিষয়। আমাদের কাজগুলো বিশ্বব্যাপী প্রশংসিত হলে তা সত্যিই আমাদের উৎসাহিত করে এবং আস্থা জাগিয়ে তোলে।’ বিজ্ঞপ্তি।