বার্ড গেম খেলে আইফোন পেলেন ১০ বিজয়ী

বিকাশ অ্যাপে বার্ড গেম খেলে বিজয়ী ১০ জন পেলেন আইফোন এসই। বিকাশ বিজয়ীরা হলেন কামাল হোসেন, মোসাম্মাৎ নার্গিস কবির, জান্নাতুল বারী চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, বেবি রানি রায়, মোসাম্মাৎ রাবেয়া খাতুন, জাহেদা বেগম, মিনু আক্তার ও মোসাম্মাৎ ফাহিমা খাতুন। কভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুরস্কার পৌঁছে দেওয়া হয়েছে বিজয়ীদের ঠিকানায়।

 আইফোন বিজয়ী নার্গিস কবির বলেন, ‘করোনাকালে বিকাশ অ্যাপে গেম খেলে সময় কেটেছে অনেকটা। টিউশন না থাকায় এ সময় ভালো একটা ফোন কিনতে চেয়েও পারিনি। বার্ড গেম খেলে আইফোন পেয়ে তাই অনেক ভালো লাগছে। বিকাশকে ধন্যবাদ অ্যাপে সব সময় নতুন নতুন ফিচার আনার জন্য।’ গত ২১-৩১ জুলাই পর্যন্ত বার্ড গেমে আইফোন জেতার প্রতিযোগিতায় বিপুলসংখ্যক বিকাশ গ্রাহক অংশ নেন। গ্রাহকদের মাঝে দারুণ সাড়া পাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বার্ড গেমের নতুন প্রতিযোগিতা। চলবে ১৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। বিকাশ ফেইসবুক পেজে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এবার গেমের ধরন এবং পুরস্কারে থাকবে ভিন্নতা। বিজ্ঞপ্তি