ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল

জাহাঙ্গীরের পক্ষে কাজ করার নির্দেশ তারেকের

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলের মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের পক্ষে নির্বাচনী প্রচার চালাতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় সংসদের এক নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের ওই নেতা জানান, গত সোমবার রাতে তারেক রহমান ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন। এ সময়  জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল চেয়ে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ : গতকাল বিকেলে জাহাঙ্গীর যখন উত্তরায় মির্জা ফখরুলের বাসায় অবস্থান করছিলেন তখন তার মনোনয়ন বাতিল চেয়ে ঝাড়ু মিছিল করে কুশপুত্তলিকা দাহ করেন জাহাঙ্গীরবিরোধী বহিষ্কৃত নেতারা। তারা বিকেল ৩টার দিকে উত্তরার আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডে প্রথমে ঝাড়ু মিছিল করেন। এরপর তার কুশপুত্তলিকা দাহ করেন। একই সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দিন গুলশান কার্যালয়ের সামনে হামলার ঘটনায় জাহাঙ্গীরের শাস্তি দাবি করেন তারা।

ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মতিউর রহমান মতি, নাজিম উদ্দিন দেওয়ান, আমজাদ হোসেন ও শরীফ হোসেনসহ দলীয় নেতারা। সদ্য বহিষ্কৃত উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি সাংবাদিকদের বলেন, ‘আমি যখন একক উত্তরা থানা যুবদলের সদস্য সচিব ছিলাম তখন জাহাঙ্গীর ছাত্রদল করত। সেই জুনিয়র ছেলে সবসময় আমাদের সঙ্গে বেয়াদবি করত। সে কোনোদিন চায় না আমরা কোনো ভালো পদ পাই। এ নিয়ে তার সঙ্গে ঝামেলা তো আছেই।’

তিনি আরও বলেন, ‘আমি বর্তমানে উত্তরা পূর্ব থানার সাংগঠনিক সম্পাদক। আমার এলাকায় মহাসচিব থাকেন। তাকে আমরা পাহারা দিয়ে রাখি। ওইদিন (১০ অক্টোবর মহাসচিবের বাসায় হামলা) যে ঘটনা ঘটেছে, আমরা শুনে দৌড়ে এসেছি। যেহেতু মহাসচিবের বাসা আমার বাসার কাছে। আমরা সেখানে গেলাম আর কালার হয়ে গেলাম। আমাদের বহিষ্কার করা হলো।’

দক্ষিণখান থানার ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী সদ্য বহিষ্কৃত নাজিম উদ্দিন দেওয়ান বলেন, ‘আমরা জাহাঙ্গীরের বিচারের দাবিতে উত্তরার আজমপুর থেকে বিএনএস সেন্টার পর্যন্ত ঝাড়ু মিছিল করেছি। জাহাঙ্গীরের কুশপুত্তলিকা দাহ করেছি। তার মনোনয়ন বাতিল করতে হবে। তাকে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে গুলশানে আমাদের দলের ১৭ জন নেতাকর্মীর মাথা ফাটিয়েছে, সেজন্য তার বিচার করতে হবে।’

গত ৯ অক্টোবর এসএম জাহাঙ্গীরকে ঢাকা-১৮ আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়ার পর ১০ অক্টোবর দলের শতাধিক নেতাকর্মী উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডিম নিক্ষেপ করেন। এই ঘটনায় এ পর্যন্ত বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ১৭ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।