বেস্ট ফিক্সড অ্যাক্সেস সল্যুশন অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে আরও একটি উদ্ভাবনী প্রযুক্তির জন্য ব্রডব্যান্ড ওয়ার্ল্ড ফোরাম ২০২০ (বিবিডব্লিউএফ) অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পেল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এর আগে হুয়াওয়ে সিঙ্গেলফ্যান প্রো সল্যুশনের জন্য এ পুরস্কার অর্জন করেছিল।

গত ফেব্রুয়ারিতে ফিক্সড মোবাইল কনভারজেন্স এবং ফাইবার নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে চলতি ব্যবসায়িক বিষয় বিশ্লেষণ করে হুয়াওয়ে যুক্তরাজ্যে এয়ারপোন সমাধান উন্মোচন করে। এ সমাধানে উদ্ভাবনী তিনটি বিষয় রয়েছে। জিরো সাইট অ্যাকুইজিশন, জিরো ফাইবার স্পাইসিং ও জিরো ফ্রেম ফ্রিজিং, যা অপারেটরদের  পেব্যাকের সময় বৃদ্ধি, ধীরগতির ফাইবার নেটওয়ার্ক নির্মাণ এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা সংক্রান্ত সমস্যা চিহ্নিত করতে সহায়তা করবে।

হুয়াওয়ে অ্যাক্সেস নেটওয়ার্ক প্রডাক্ট লাইনের প্রেসিডেন্ট জেফরি  ঝো বলেন, ‘ফিক্সড মোবাইল কনভারজেন্স ‘ইন্ডাস্ট্রি কনসেনশাসে’ পরিণত হয়েছে। হুয়াওয়ে এয়ারপোন সমাধান মোবাইল অপারেটরদের কার্যকর ও সাশ্রয়ী উপায়ে সম্পূর্ণ ফাইবার  নেটওয়ার্ক বিনির্মাণে সহায়তা করতে পারে।