ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা-রোহিতপুর রোডের পাশে শাক্তা আ. সালাম চেয়ারম্যান সড়কে অবস্থিত দুটি অবৈধ সিসা কারখানা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলছিল।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, কেরানীগঞ্জে কোনো সিসা ফ্যাক্টরি থাকবে না বলে যে ঘোষণা রয়েছে, এটা তারই অংশ। এ ধরনের কারখানা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।