ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আসন্ন দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে ১৯১টি পূজা মণ্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ৫০০ কেজি জিআর চাল ও স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নগদ পাঁচ হাজার টাকা করে উপহার প্রদান করা হয়েছে। রোববার উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। এ সময় এমপি দোহার ও নবাবগঞ্জে একযোগে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন ঝিলু। দোহারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ স¤পাদক স্বপন কুমার সরকার, দোহারে আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন রাজবংশীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও দুই উপজেলার মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এবার নবাবগঞ্জ উপজেলায় মোট ১৫৪টি ও দোহারে ৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।