বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে প্রতিদিন ৫০০ গ্রাহক জিততে পারেন ২০০ টাকা করে। ১৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত গেমটির ‘চ্যাম্পিয়নশিপ’ মোডে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের জন্য থাকছে এই পুরস্কার। বিজয়ীদের পুরস্কার ২০০ টাকা তাদের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে ২ কার্যদিবসের মধ্যে। বিকাশ লেগোর উড়ন্ত পাখিকে ট্যাপ করে বিপদ এড়িয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করার এই খেলায় শুরুতে থাকছে ৩টি ‘ফ্রি লাইফ’। একবার লাইফ হারালে আবার শুভেচ্ছা মূল্য ১ টাকায় নতুন ১ হাজার লাইফ কিনতে পারবেন গ্রাহক। তবে লাইফ না হারিয়ে যে ৫০০ গ্রাহক সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করবেন এবং একই সঙ্গে ১ টাকা পেমেন্ট করবেন, তারাই জিততে পারবেন ২০০ টাকা করে।
বিকাশ অ্যাপে পেমেন্ট করে লাইফ কেনার জন্য অর্জিত সব অর্থ, ক্যাম্পেইন শেষে মানবহিতৈষী সংগঠন বিদ্যানন্দকে জনকল্যাণমূলক কাজের জন্য অনুদান হিসেবে দিয়ে দেওয়া হবে। একজন গ্রাহক যতবার ইচ্ছা বার্ড গেম খেলতে পারবেন তবে চ্যাম্পিয়নশিপ-এ ২০০ টাকা জিততে পারবেন একবারই।