নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই এখন অনলাইনে করা যায়। ঘরের বাজার থেকে শুরু করে গৃহকর্মী পর্যন্ত হরেক রকম সেবা। কিন্তু প্রযুক্তির এই উৎকর্ষের সময়েও সেলুন সার্ভিস নিতে দৌড়াতে হয় ঘরের বাইরে।
সেই সেবাকে অনলাইনে নিয়ে এসেছে বলে দাবি করছে ‘ছাঁটাই’।
প্রতিষ্ঠানটি বলছে, ‘ছাঁটাই’ হচ্ছে দেশের প্রথম নিবেদিতপ্রাণ মেনস্ হোম সেলুন। তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করলেই গ্রাহক নির্ধারিত সময় ও প্রয়োজন মতো পেয়ে যাবেন এই হোম সেলুনের সেবা। বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে এ সেবা পাওয়া যায়।
এক বিজ্ঞপ্তিতে ‘ছাঁটাই’ কর্তৃপক্ষ জানায়, নতুনত্ব আর আধুনিকতার মিশেলে একঝাঁক তরুণ উদ্যোক্তার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিবেদিতপ্রাণ কর্মতৎপরতার মেলবন্ধনে যাত্রা শুরু করেছি আমরা। আধুনিক জীবনের প্রয়োজনে সময়ের সেরা আয়োজন সমৃদ্ধ মেনস্ হোম সেলুন সার্ভিস দিচ্ছি আমরা।
আরও বলা হয়, ইতিমধ্যেই আমরা ফ্যাশন সচেতন ও আত্মবিশ্বাসী পুরুষদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। এক্সপার্ট হেয়ার স্টাইলারদের সঠিক সমন্বয় আর কাস্টম-মেইড সার্ভিস নিশ্চিত করতে ছাঁটাই সব সময় বদ্ধপরিকর। এভাবে ক্রমেই দেশের সর্বস্তরে সকলের দোরগোড়ায় পৌঁছে যাবে ‘ছাঁটাই’র সেলুন সার্ভিস। খুব শিগগিরই আসছে ‘ছাঁটাই’ অ্যাপ।