বিশ্বের ২০০ এর বেশি দেশ থেকে পাঠানো রেমিট্যান্স নির্দিষ্ট গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংক এশিয়া চালু করেছে মানিগ্রাম রেমিট্যান্স পেমেন্ট সেবা। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী এ সেবা উদ্বোধন করেন। রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে মানিগ্রামের কান্ট্রি হেড মতিউর রহমান, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বোরহান উদ্দিন, এস. এম. ইকবাল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন। এখন থেকে ব্যাংক এশিয়ার ১২৯ শাখা ও ৪ হাজারের বেশি এজেন্ট পয়েন্ট থেকে মানিগ্রামের মাধ্যমে পাঠানো টাকা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে। বিজ্ঞপ্তি