৮
ইসলামী ব্যাংক বাংলাদেশের বগুড়া জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ব্যাংকের পরিচালক খুরশীদ উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ আবদুস সামাদ, বগুড়া জোনপ্রধান মো. আবদুস সোবহান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা প্রমুখ। বিজ্ঞপ্তি।