ছয় বছর ধরে খেতে-খেতে শরীর এমন পর্যায় গেছে যে বাইরে যাওয়া সম্ভব। ব্রিটেনের সবচেয়ে মোটা ব্যক্তি জ্যাসন হোল্টনের এর আগে সেই দরকারও পড়েনি। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলে বাধে বিপত্তি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, হোল্টনকে ঘর থেকে বের করতে বিশাল ক্রেন আনতে হয়েছে। ঘটনাস্থলে আসতে হয়েছে ইঞ্জিনিয়ার এবং ৩০ দমকলকর্মীকে।
হোল্টন ২০১৪ সালে জাস্টইট অ্যাপের সঙ্গে চুক্তি করে প্রতিদিন ৩০ পাউন্ডের ফাস্টফুড নিতেন। এই অর্থেই তিনি পেটপুরে খেতে পারতেন। তার খাবারের তালিকায় থাকে কাবাব, চিপস, চিকেন চাওমিন, ১.৫ লিটার জুস, পাঁচ ক্যান ডায়েট কোক।
হাসপাতালের বেডে শুয়ে তিনি বলেন, ‘ছয় বছর পর ফ্রেশ বাতাসে নিশ্বাস নিতে পেরে ভালো লাগছে।’
সানের প্রতিবেদনে বলা হয়েছে, হোল্টনের লিম্ফোয়েডার সমস্যা আছে। এর কারণে তার পা ফুলে যায়।
তার মা লিসাকে চিকিৎসকেরা বলেছিলেন, শক্ত পদক্ষেপ না নিলে ছেলে হার্ট অ্যাটাকে মারা যেতে পারে।