গরুর মাংসে আছে মানবদেহের জন্য প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ও খনিজ লবণ। ভোজনপ্রিয় মানুষদের খাবারের তালিকায় গরুর মাংস প্রথম তালিকায় থাকলেও বিশেষজ্ঞরা কিছু উপসর্গের দেখা দিলে এই খাবার থেকে দূরে থাকতে বলেছেন। জেনে নিন উপসর্গগুলো সম্পর্কে
পেট ফাঁপা
পেট ভারী হলে, ফোলা বা ফাঁপা থাকলে মাংস না খাওয়াই ভালো। এ ছাড়া যদি পেটের স্ফীতি ও অবসাদ বোধ হয়, তাহলেও সুস্থ থাকার জন্য মাংস খাওয়া থেকে বিরত থাকুন। মাংস খাওয়ার সময় অবশ্যই ধীরে ও ভালো করে চিবিয়ে খান। মাংস কম চিবানো হলে পেট ভারী বোধ ও ব্যথার সৃষ্টি করে।
বমি ভাব
মাংস পরিপাক না হওয়ার উপসর্গগুলোর মধ্যে বমি বমি ভাব, অম্বল আর বদহজম অন্যতম। এই উপসর্গগুলো যে কাউকে ভীষণ অস্বস্তিতে ফেলতে পারে। এমন হলে দুপুরের খাবারে মাংস এড়িয়ে সবজি-সালাদ বেশি খেতে হবে।
শরীর ও নিঃশ্বাসে দুর্গন্ধ
মাংস ঠিকমতো পরিপাক না হলে শরীর ও নিঃশ্বাসে দুর্গন্ধ দেখা দিতে পারে। পাচনতন্ত্রে মাংস পরিপাকে সমস্যা হলে পাচক অ্যানজাইম দ্বারা দুর্গন্ধযুক্ত গ্যাস তৈরি হয়, যা আপনার শরীর ও নিঃশ্বাসে দুর্গন্ধ আনে। এমন বুঝলে মাংস খাওয়া থেকে বিরত থাকুন কিছুদিন।
উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপকে বলা হয় নীরব ঘাতক। হয়তো আপনি বুঝতেই পারছেন না রোগটি কখন আপনাকে আক্রমণ করছে। তাই মাংস পরিমিত পরিমাণে খান যেন উচ্চ রক্তচাপের সমস্যা দেখা না দেয়।