যুবদল-পুলিশ সংঘর্ষ নবীনগরে পুলিশের মামলায় গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

গত শুক্রবার রাতেই নবীনগর থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক মফিজুল রহমান মুকুল, যুগ্ম-আহ্বায়ক আশরাফ হোসেন রাজুসহ যুবদল-ছাত্রদলের ২৩ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। ওই রাতেই পুলিশ উপজেলার লাউর ফতেহ্পুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. শাহিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম মিয়াকে গ্রেপ্তার করেছে।

নবীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত শুক্রবার বিকেলে আলিয়াবাদ গ্রামে কয়েকশ নেতাকর্মী নিয়ে সাংগঠনিক সভা করছিল যুবদল। তাদের আক্রমণ করতে আরেক পক্ষ তৈরি হচ্ছিল।

খবর পেয়ে আমরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করি। এ সময় পুলিশের ওপর হামলা করে যুবদলের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ির গ্লাস। এ সময় আমাদের ৩ সদস্য আহত হয়।