বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা, মডেল ও গায়ক তাহসান খান এবং মডেল ও উপস্থাপিকা মারিয়া নূর।
গতকাল রাজধানীর গুলশানে ব্যাংকটির করপোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের উপস্থিতিতে ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যাংকের উপদেষ্টা, প্রধান প্রযুক্তি কর্মকর্তা, কোম্পানি সচিবসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংকটির সঙ্গে একসঙ্গে কাজ করবেন তাহসান আর মারিয়া নূর। বিজ্ঞপ্তি।