মন্ত্রিসভায় অনুমোদিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জের পরিবর্তে জেলা সদরে স্থাপনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে।
গতকাল রবিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে ‘সুনামগঞ্জবাসীর’ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, হাওর-অধ্যুষিত প্রান্তিক এই জেলাবাসীকে প্রধানমন্ত্রী মেডিকেল কলেজ, বিশ^বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান উপহার দিচ্ছেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ করছি, সবগুলো প্রতিষ্ঠানই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জে স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।