পূজা উপলক্ষে ইমিগ্রেশন পুলিশের পক্ষ ভারতীয় কর্তৃপক্ষকে থেকে মিষ্টি উপহার

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নবমীতে বাংলাদেশের ভোমরা ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশকে মিষ্টি উপহার দেয়া হয়েছে। একইভাবে মিষ্টি উপহার দেয়া হয় বিএসএফ ও কাস্টমস বিভাগকেও।

রবিবার সন্ধ্যা ৬টায় ভোমরা সীমান্তের শূন্য রেখায় অনানুষ্ঠানিকভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আনন্দমুখর পরিবেশে এই উপহার তুলে দেয়া হয়।

ভোমরা ইমিগ্রেশন ইনচার্জ বিশ্বজিৎ সরকার জানান, দুর্গাপূজার নবমীতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের পাঠানো মিষ্টি ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশকে উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী, ভোমরা ইমিগ্রেশন পুলিশের এএসআই সুমন মিঞা। অপরদিকে ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ প্রশান্ত ঘোষের প্রতিনিধি, বিএসএফ ও কাস্টমসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনকে সীমান্ত এলাকার মানুষ ও ব্যবসায়ীরা দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানান।