ব্যাংক খাতে চ্যালেঞ্জ নিয়ে শাহজালালের ওয়েবিনার

শাহজালাল ইসলামী ব্যাংক সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে ‘চ্যালেঞ্জেস ইন ব্যাংকিং অপারেশনস অ্যান্ড কমপ্লায়েন্স দেয়ারঅব’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম। আরও অংশ নেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও আবদুল আজিজ এবং এস এম মঈনুদ্দীন চৌধুরী, ব্যাংকিং অপারেশনস বিভাগের প্রধান মো. নকীবুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় আলোচকরা ব্যাংকিং অপারেশনস ও পরিপালনে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও দিকনির্দেশনা দেন। বিজ্ঞপ্তি