কিশোরীর গর্ভপাতের অভিযোগ

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কারাগারে

অবিবাহিত কিশোরীর অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগে পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স দেলোয়ারা বেগমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীর মায়ের দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত দেলোয়ারাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় করা অভিযোগ থেকে জানা যায়, গলাচিপা উপজেলার ওই কিশোরীকে (১৭) গত ২২ ফেব্রুয়ারি রাতে ধর্ষণ করে মাসুম নামের এক যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে অবিবাহিত ওই কিশোরী। পরে ৪ মার্চ আখিনুর বেগম ও দিনা বেগম নামের দুই নারী ওই কিশোরীকে ভুল বুঝিয়ে টাকার বিনিময়ে গলাচিপা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দেলোয়ারা বেগমের মাধ্যমে অবৈধ গর্ভপাত করায়। ফলে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ে এবং বেশ কিছুদিন গলাচিপা হাসপাতালে চিকিৎসাধীন থাকে।