গোপালগঞ্জে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ওলিউর রহমান বিপ্লব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধূসর ব্রীজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী একই উপজেলার রামদিয়া গ্রামের খলিল মোল্যার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, রামদিয়া বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী ওলিউর রহমান বিপ্লব কাশিয়ানী উপজেলা সদর থেকে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে রামদিয়া বাজারে ফিরছিলেন।

পথিমধ্যে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।

পরে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও চালক সিরাজুল শেখকে আটক করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শেখ মো. কাউছার।