আখাউড়ায় আইনমন্ত্রীর বাবার মৃত্যুবার্ষিকী পালন

আখাউড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের বাবা, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে আখাউড়া পৌরসভা কার্যালয়ে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে  আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়াম্যান আবুল কাশেম ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-আলম, আখাউড়া থানা অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী,  আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের  যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদন শাখাওয়াত হেসেন নয়ন, মাইটিভির সাংবাদিক জালাল হোসেন মামুন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক  মিডিয়ার সাংবাদিক।