মো. ফজলুর রহমান চৌধুরী সম্প্রতি যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। ২৫ বছর ধরে তিনি করপোরেট ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ব্রাঞ্চ ব্যাংকিং পরিচালনা করে আসছেন।
১৯৯৫ সালে তিনি ইস্টার্ন ব্যাংকে শিক্ষানবিস কর্মকর্তা হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন।
২০০০ সালে ওয়ান ব্যাংকে এভিপি হিসেবে যোগ দেন। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি ‘বেস্ট ম্যানেজার অ্যাওয়ার্ড’ পুরস্কারে ভূষিত হন। যমুনা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ওয়ান ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি