শিবচরে পদ্মানদীতে ইলিশ ধরার সময় ৫৩ জেলে আটক

মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদী থেকে মা ইলিশ ধরার অপরাধে ৫৩ জন জেলেকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে পদ্মানদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের টিম জেলেদের আটক করে। এ সময় দেড় লাখ মিটার জাল এবং ২০ কেজি ইলিশ জব্দ করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রবিবার রাত ১২টা থেকে সোমবার ভোর পর্যন্ত শিবচরের পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের টিম।

শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসানের নেতৃত্বে অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এটিএম সামসুজ্জামান, শিবচর থানা ও নৌ পুলিশ সদস্যরা অংশ নেন।

এ সময় পদ্মানদীর বিভিন্ন স্থানে মাছ ধরতে থাকা অবস্থায় ৫৩ জেলেকে আটক করা হয়। মাছ ধরার কাজে ব্যবহৃত দেড় লাখ মিটার জাল জব্দ পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আটক ৫৩ জেলেকে সাজা প্রদান প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান,'গত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রবিকুল হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫৩ জেলে আটক হয়।