পূবালী ব্যাংকে নতুন নিয়োগপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের ১০০ আইটি কর্মকর্তার জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে সম্প্রতি মানবসম্পদ বিভাগ ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, মোহাম্মদ আলী, মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আহমেদ এনায়েত মঞ্জুর, তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি