শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৭৯৭তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কিছু পরিচালক ও কমিটির সদস্য সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান।
কমিটির ভাইস চেয়ারম্যান ফকির আখতারুজ্জামান, পরিচালক মহিউদ্দিন আহমেদ, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, পর্ষদ চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম শহীদুল ইসলাম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।