ফরিদপুরে জেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে দুর্গোৎসব পরবর্তী বিজয়ার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের ধাপাডাঙ্গায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যশোদা জীবন দেবনাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় আরও বক্তব্য দেন, কমিটির উপদেষ্টা বিশ্বজিৎ সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী, প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার চেক অনুদান হিসেবে প্রদান করা হয়।