তৈরি পোশাক খাতে এসআরইইউপি প্রকল্পের চেক হস্তান্তর

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধব করতে এসআরইইউপি প্রকল্পের আওতায় চেক হস্তান্তর অনুষ্ঠান গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফারাহ মো. নাছের, ব্যাংক এশিয়ার এমডি মো. আরফান আলী ভার্চুয়াল নিটওয়্যারের প্রতিনিধির হাতে চেক হস্তান্তর করেন। এ সময় ব্যাংক এশিয়ার ডিএমডি এস এম ইকবাল হোছাইন প্রমুখ উপস্থিত ছিলেন।