দিনাজপুরের পার্বতীপুরে শাহরিয়ার নাফিস (১০) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার দুদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে হাবড়া ইউনিয়নের উত্তরমরনাই গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নাফিস উপজেলার হাবড়া ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও উত্তরমরনাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পারিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় নাফিস বাড়ি থেকে নিখোঁজ হয়।