মাস্ক পরা মুখের মেকআপ

করোনা সংক্রমণের এই সময়টাতে যারা মেকআপ করেন তাদের জন্য মাস্ক ব্যবহার সমস্যা হয়ে যায়।  কারন মাস্ক পরলে মুখের মেকআপ এবং লিপষ্টিক দুটোই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে।  এই সমস্যার সমাধান হতে পারে যদি আপনার মেকআপ দীর্ঘস্থায়ী করতে পারেন।

মেকআপ দীর্ঘস্থায়ী করার সমাধান দিলেন রূপবিশেষজ্ঞ শোভন সাহা। তিনি জানালেন, মেকআপ করার আগে অবশ্যই মুখে প্রাইমার লাগাতে হবে। অনেকেই মেকআপের আগে প্রাইমার ব্যবহার করেন না। প্রাইমার ব্যবহার করলে মেকআপ দীর্ঘ সময়ের মুখে থাকবে। এরপর ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। কারন মাস্ক পরা মুখে ঘামটা একটু বেশিই হয়। তাই ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করলে মুখ থেকে ফাউন্ডেশন উঠে যাবে না। আর ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন ব্যবহার করলে বারবার টাচআপ করারও প্রয়োজন হবে না। মেকআপ করার পরে মেকআপ সেট করা খুব জরুরি। মেকআপ সেট করতে পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারেন। এতে মেকআপ দীর্ঘস্থায়ী হবে।

যেহেতেু মাস্ক পারবেন সেহেতু ম্যাট লিপস্টিক ব্যবহার করুন। ম্যাট লিপস্টিক লাগালে লিপস্টিক দ্রুত উঠে বা মাস্কে লেগে যাবে না।