রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১২ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
মাছটি স্থানীয় আড়তে তোলা হলে ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৮৫০ টাকা কেজি দরে কিনে নেন।
পদ্মা নদীর জেলে মোহাম্মদ সরদার বলেন, দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মানদীতে জাল পেতেছিলাম। বৃহস্পতিবার ভোরের দিকে মাছটি ধরা পড়ে।
মাছটির ওজন ১২ কেজি। দৌলতদিয়া ঘাটের বাজারে বাবু সরদার আড়তে নিয়ে গেলে মো. চান্দু মোল্লা মোহাম্মদ সরদারের কাছ থেকে সকালে ২২ হাজার ২০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ফেরিতে মাছ বিক্রি করি। সেই সুবাদে ঢাকার অনেক মানুষের সঙ্গে তার পরিচয়। তারা নিয়মত আমার কাছ থেকে মাছ নেন। সেসব ক্রেতাদের কাছে মাছের ছবি পাঠানো হবে। দরদাম ঠিক হলে বাসায় পৌঁছে দেবো।