টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম জহির মাস্টারের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা কৃষক লীগ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বাসাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল মামুন নবুর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সফিউল আরেফিন খান সুজনসহ অন্যরা।