‘রূপায়ণ সিটি উত্তরা’ প্রকল্পকে দেশের সম্পদ উল্লেখ করে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল বলেছেন, ‘রূপায়ণ সিটি উত্তরা নিয়ে আপনারা গর্ব করতে পারবেন। দেশ-বিদেশে এই প্রকল্প নিয়ে এখন আলোচনা হয়। এই সিটি শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, এটা আজ দেশের সম্পদ।’ গত বুধবার আরসিইউ চ্যালেঞ্জার্স মিট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন ও মাহির আলী খাঁন রাতুল, উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ এবং রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল।
রূপায়ণ সিটি উত্তরা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করায় সেলস এবং মার্কেটিং বিভাগের এই চ্যালেঞ্জার্স মিট প্রোগ্রামে অতিথিদের ফুলেল সংবর্ধনা দেন সেলস এবং মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তারা।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপায়ণ সিটি উত্তরার সিনিয়র জিএম (সেলস) রেজাউল হক লিমন, সিনিয়র জিএম (সেলস) শওকত হোসাইন, সিনিয়র জিএম (সেলস) তানভির হোসাইন, সিনিয়র জিএম (সেলস) হানিফ হাকিম, জিএম (মার্কেটিং) গো-স্বামী অসীম রঞ্জন, ডিজিএম (সেলস) এ জেড এম তানভীর আহাদ, এজিএম (মার্কেটিং) উজ্জ্বল আহমেদ ও এজিএম (সেলস) মিলন হোসেন।
চ্যালেঞ্জার্স মিট অনুষ্ঠানে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
রূপায়ণ সিটি উত্তরার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, ‘সফলতার একটি ধাপ আমরা অতিক্রম করেছি। পূর্ণাঙ্গ সফলতার জন্য আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে।’
রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পি জে উল্লাহ সফল বিক্রয় কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘প্রতিষ্ঠানের প্রতি এবং দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমরা আশা করি আপনারা এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।’
রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরাকে একটি সফল প্রজেক্ট হিসেবে জাতির সামনে উপহার দেওয়া এখন আপনাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হয়ে গিয়েছে। এই প্রকল্পের সফলতা বাংলাদেশের আবাসন শিল্পে সিটি প্রকল্পের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দেবে।’