শ্যামাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আলোর উৎসব দীপাবলী ও শ্যামাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে শনিবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, আলোর উৎসব দীপাবলী ও শ্যামাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে আজ শনিবার একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।

ভারত-পাড়ের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এমপ্লয়িস কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়দেব সরকারের বরাত দিয়ে নাসিম আরও জানান, আলোর উৎসব দীপাবলী ও শ্যামাপূজা উপলক্ষে শুধুমাত্র একদিনের উৎসবজনিত কারণে ঘোজাডাঙ্গা বন্দরে ছুটি থাকবে। ফলে দুই বন্দরেই আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে শনিবার বন্ধ থাকলেও রবিবার থেকে ভোমরা-ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে স্বাভাবিক আমদানি-রপ্তানি শুরু হবে।