কিছু খাবার আছে যেগুলো প্রাকৃতিকভাবে প্রদাহ প্রতিরোধে সহায়তা করে।
১. শস্যজাতীয় খাবার: ওটমিল, বাদামি চাল, গমের রুটি/পাউরুটি। এগুলো কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকে তবে ফাইবার সমৃদ্ধ।
২. মাছ: যারা সবজি খেতে পছন্দ করেন না তারা পাতে নিয়মিত মাছ রাখতে পারেন। এতে থাকা প্রোটিন এবং ওমেগা৩ ফ্যাটি অ্যাসিড প্রদাহ প্রতিরোধ করে। সামুদ্রিক স্যালমন, টুনা বা সার্ডিন মাছ খেতে পারেন।
৩. ভেষজ এবং মসলা: রান্নার কাজে ব্যবহৃত এই উপাদানগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হলুদ, গোল মরিচ, আদা এসব মসলায় উচ্চমাত্রায় প্রদাহ প্রতিরোধী উপাদান রয়েছে এবং প্রাকৃতিকভাবে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর।
৪. টমেটো: এতে ভিটামিন, খনিজ উপাদান এবং লাইকোপেন উপাদান সমৃদ্ধ। তবে বাতের রোগীদের টমেটো, গোল মরিচ আলু বেগুণ পরিহার করাই ভালো। কারণ এগুলো ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় যা পরবর্তীতে প্রদাহের কারণ হতে পারে।