ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসক) আখাউড়া শাখার উদ্যোগে সচিবালয়ের ন্যায় পদবী ও বেতনগ্রেড উন্নীতকরণের দাবিতে ১৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত ১১ থেকে ১৬ গ্রেডভুক্ত কর্মচারীরা রবিবার সকাল থেকে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত সার্টিফিকেট সহকারী শ্যামল কুমার চক্রবর্তী বলেন, আমাদের মতো একই যোগ্যতা নিয়ে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের যে পদবী আছে আমাদেরকেও সেই পদবী এবং বেতনগ্রেডে উন্নীত করার দাবিতে এই কর্মসূচি পালন করছি।