গত শনিবার সপরিবারে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। এ সময় তার সঙ্গে ছিলেন মাই টিভির উপব্যবস্থাপনা পরিচালক আসপিয়া উদ্দিন এবং পরিচালক নিশাত তাসনিম প্রমি। রূপায়ণ সিটি উওরায় তাদের স্বাগত জানান ডিজিএম (সেলস) এ জেড এম তানভীর আহাদ এবং মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান। প্রকল্পের অন্যতম আকর্ষণ স্কাই ভিলা, রেইন ফরেস্ট, সান ডেক, রিডিং লাউঞ্জ, মুভি থিয়েটার, জিমনেসিয়াম, সুইমিংপুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেখে নাসির উদ্দিন সাথী বলেন, রূপায়ণ সিটি উত্তরা দেশের অপ্রতিদ্বন্দ্বী আবাসন প্রকল্প। বিদেশের আবাসন প্রকল্পের চেয়েও অনেক সুন্দর। অনেক ভালো এবং বাইরে যেভাবে নিরাপত্তা আছে, এখানেও তেমন ব্যবস্থা রয়েছে। এ ছাড়া গত শনিবার রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শনে আসেন সিম্পলিফাই সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফি মুস্তফা ও গ্রামীণফোনের হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান। তাদের স্বাগত জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও সিনিয়র জিএম (সেলস) রেজাউল হক লিমন। সিম্পলিফাই সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফি মুস্তফা বলেন, এ রকম একটা প্রজেক্ট আমরা চাচ্ছিলাম এবং খুঁজছিলাম। অত্যন্ত আনন্দিত আমরা খুঁজে পেয়েছি। আমরা রূপায়ণ সিটি উত্তরাকে খুঁজে পেয়েছি। গ্রামীণফোনের হেড অব রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান বলেন, আমরা দুবাইয়েও এ রকম প্রকল্প দেখেছি। সারা বিশ্বে আমরা গর্বের সঙ্গে প্রমোট করতে পারি যে বাংলাদেশেও এখন আন্তর্জাতিক মানের গেটেড কমিউনিটি তৈরি হচ্ছে।