হাতিয়ায় কোস্টগার্ডের ৩০ মন জাটকা জব্দ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার  ভাসানচরের নিকটবর্তী চরজাঙ্গালিয়া থেকে মঙ্গলবার বিকেলে ৩০ মন অবৈধ জাটকা ইলিশ জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড। হাতিয়া  কোস্ট গার্ড কার্যালয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার রাতে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া দেশ রূপান্তরকে জানান, জব্দকৃত অবৈধ জাটকা ইলিশ চর জাঙ্গালিয়া থেকে তমরদ্দি এনে স্থানীয় জনগণ ও হাতিয়ার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, সারা বছর জাটকা ইলিশ ধরা, মজুদ বা  বিক্রি করা অবৈধ।