স্ত্রীর ওষুধে ব্যয় হবে মিথুনের, তীর্থ ভ্রমণ যোগ আছে ধনুর

মেষ : দাম্পত্য কলহ বিরাজ করবে। স্ত্রীর আয় বাড়বে। সন্তানের তীর্থ ভ্রমণ যোগ আছে।

বৃষ : পেটের পীড়া থাকবে। স্ত্রীর গায়ে ব্যথা ও রক্তচাপ সমস্যা থাকবে। স্ত্রীর সম্পদ বাড়বে।

মিথুন : গায়ে ব্যথাসহ নানা রোগ আক্রমণ করবে। স্ত্রীর ওষুধে ব্যয় হবে। স্ত্রীর দূরদেশ যাত্রা শুভ হবে।

কর্কট : সন্তান নানা রোগে আক্রান্ত হবে। নিজের ঠা-াজনিত রোগ বাড়বে। তবে সন্তানের আয় বাড়তে পারে।

সিংহ : মায়ের নানা রোগ আক্রমণ করবে। সন্তানের বিদেশযাত্রা সফল হবে। বন্ধুদের দ্বারা কাজ করে নেওয়ার পরিবেশ আসবে।

কন্যা : জমি ক্রয়ের ব্যবস্থা হবে। মায়ের ঠা-াজনিত রোগ বাড়বে। নিজের আয় বাড়বে।

তুলা : আয় বাড়বে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। স্বাস্থ্যের যতœ ও চিকিৎসা নিন।

বৃশ্চিক : গায়ে ব্যথা ও হৃদরোগ বাড়বে। জমির দলিল রেজিস্ট্রেশন হবে। আয় বাড়বে।

ধনু : স্নায়ু ও ঠান্ডাজনিত রোগ বাড়বে। তীর্থ ভ্রমণ যোগ আছে। জমি বিক্রির পরিবেশ আসবে।

মকর : চর্মরোগ অশান্তিতে রাখবে। বিদেশ ভ্রমণ ব্যয়বহুল হবে। সম্পদ বাড়ার সম্ভাবনা আছে।

কুম্ভ : কর্মক্ষেত্রে পদোন্নতি ও সম্মান বাড়বে। সংসারে ঝামেলা থাকতে পারে। তীর্থ ভ্রমণ শুভ হবে।

মীন : মাংস পেশি ও অর্শ রোগের ব্যথা বাড়বে। কাজের জন্য বিদেশ যেতে হবে। পিতার স্বাস্থ্যের যত্ন নিন।