চসিকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষকে প্রস্তাব দিয়েছে সোলার্স পাওয়ার লিমিটেডের অঙ্গ-সংগঠন এনডিওরিং এনার্জি। সম্প্রতি নগরীর টাইগারপাস বাটালী হিলস্থ কার্যালয়ে চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজনের সঙ্গে এনডিওরিং এনার্জির তিন সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ প্রস্তাব দেয়।

এসময় এনডিওরিং এনার্জির ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নুর-এ আলম তাদের প্রকল্পের একটি প্রতিবেদন চসিক প্রশাসকের নিকট উপস্থাপন করেন। পরে এই প্রকল্প নিয়ে এনডিওরিং এনার্জির সঙ্গে করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। এতে এনডিওরিং এনার্জি চট্টগ্রাম নগরীর বর্জ্য সংরক্ষণের একটি খন্ড চিত্র উপস্থাপন করে। এসময় তারা জানায়, চট্টগ্রামের প্রাণ কর্ণফুলী নদীর তলদেশে বর্তমানে ৭ ফুট পলিথিন জমা আছে। যা পরিবেশের জন্য ক্ষতিকর।