ঋণ পাবেন ২ লাখ বেকার

বিসিক-কর্মসংস্থান ব্যাংক চুক্তি

মুজিববর্ষে কর্মসংস্থান ব্যাংক গৃহীত ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক ও যুব মহিলাদের ঋণ দিতে গতকাল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং কর্মসংস্থান ব্যাংকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। কর্মসংস্থান ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝোতা চুক্তি অনুযায়ী স্টার্টআপ (নতুন ব্যবসায়ের উদ্যোগ) হিসেবে বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের ৯ শতাংশ সরল সুদে ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হবে।