পটুয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় জেসমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা দেড়টায় পাখিমারা নিজ বাসা থেকে জেসমিনের লাশ উদ্ধার করা হয়।

জেসমিন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের সবজি বিক্রেতা মোতালেবের স্ত্রী এবং একই ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

মোতালেব এবং জেসমিন দম্পতির তিন বছরের এক মেয়ে রয়েছে।

কলাপাড়া থানা-পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।