ফের সুপারব্র্যান্ড স্বীকৃতি পেল বসুন্ধরা এলপি গ্যাস

পরপর দুবার (২০১৮-১৯, ২০২০-২১) সুপারব্র্যান্ড স্বীকৃতি নিয়ে শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছে বসুন্ধরা এলপি গ্যাস। গত বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে এক অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় এবারের সুপারব্র্যান্ডগুলোর নাম। অনুষ্ঠানটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের বিশেষ প্রকাশনাও উন্মোচন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এর উদ্বোধন করেন।

বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বাণী দেন জেড এম আহমেদ প্রিন্স (হেড অব ব্র্যান্ড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ)। তিনি বলেন, ‘শ্রেষ্ঠত্ব অর্জন করা কঠিন, কিন্তু আমরা বিশ্বাস করি, সত্যিকার অর্থে বিজয়ী সেই, যে শ্রেষ্ঠত্বের অবস্থান ধরে রাখতে জানে। বসুন্ধরা এলপি গ্যাস আপনাদের আস্থা ও ভরসায় অর্জন করেছিল বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড, পর পর দুইবার আন্তর্জাতিক স্বীকৃতি সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড। আপনাদের এই ভরসা অক্ষুন্ন রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ বসুন্ধরা গ্রুপের হেডকোয়ার্টার-২-এ এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বসুন্ধরা এলপি গ্যাস ও সুন্দরবন ইন্ডাস্ট্রিয়ালের ব্যবস্থাপনা পরিচালক সাফিয়াত সোবহানের কাছে সুপারব্র্যান্ড ক্রেস্টটি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ রুহুল আমিন (সিওও, বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা (চিফ হিউমান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), মাহবুব আলম (চিফ ফিন্যান্সিয়াল অফিসার, বসুন্ধরা এলপি গ্যাস), জেড এম আহমেদ প্রিন্স (হেড অব ব্র্যান্ড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ), জাকারিয়া জালাল (হেড অব সেলস, বসুন্ধরা এলপি গ্যাস), সরওয়ার হোসেন সোহাগ (জিএম, সাপ্লাই চেইন, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ)।